ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

কার্টুনিস্ট কিশোরের মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ

ads

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হয়ে জামিনে থাকা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলার তদন্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।


রবিবার দুপুর ২টায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন। বিষয়টি কিশোরের ভাই আহসান কবির নিশ্চিত করেছেন। পিবিআইয়ের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার একজন কর্মকর্তাকে অভিযোগের বিষয়টি তদন্ত করে আগামী ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত।


একইসঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) তিন জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করে আগামী ২৪ কর্মঘণ্টার মধ্যে কিশোরকে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করে পিবিআইয়ের তদন্ত কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দিতেও নির্দেশ দিয়েছেন আদালত।


আদালত সূত্রে জানা গেছে, ঢামেকের নাক-কান-গলা (ইএনটি) বিভাগের চিকিৎসককে প্রধান করে অর্থোপেডিক বিভাগের একজন ও মেডিসিন বিভাগের একজন চিকিৎসকের সমন্বয়ে ওই মেডিকেল বোর্ড গঠন করতে বলেছেন আদালত।

ads
ads
ads

Our Facebook Page